বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র উদ্ধার

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ৮টার দিকে জেলার সদর থানাধীন ভেটির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান।তারা হলেন, ঢাকার কদমতলী থানার জুরাইন কমিশনার মোড় এলাকার বজলু কাজীর ছেলে রোমান কাজী (২০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সেলিম মল্লিক নাদিম মল্লিক (২১)। নাদিম বর্তমানে ঢাকা মিরপুর-১২ এর ১৮ নম্বর রোডের সি ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করেন।জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে, জয়পুরহাটে কয়েকটি দেশীয় অস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার পুরানাপৈল এলাকা হতে ০৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনার উদ্ধারকৃত চারটি ওয়ান শুটারগান জয়পুরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৩.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit