শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামে বুধবার সকালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর সলিল সমাধি  হয়েছে। ওই দুই শিশু হলো, খেওড়া গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার। তাদের দু’জনেরই বয়স চার বছর। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে তারা দুজনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পর জানা যায় শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে পরিবারের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে চলে আসে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit