শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বে কোভিডে মৃত্যু ও আক্রান্ত কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৪২ জনের মৃত্যু হয়েছে; যা আগের দিনের তুলনায় সাড়ে তিন শতাধিক কম। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৮৬ জন; যা আগের দিনের তুলনায় নতুন ৭৫ হাজারের বেশি কম। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৪ হাজার ৩২৬ জন।

সোমবার (২৯ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২৪৮ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৮ জন। ব্রাজিলে মারা গেছেন ২০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৭০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৭ জন এবং মারা গেছেন ৫০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১১০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ৪৪ জন।

একইসময়ে রাশিয়ায় মারা গেছেন ৮৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮৫৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৫ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ১৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ২৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ৩০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ৪৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৭ হাজার ৯১৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়েছেন ৫৮ কোটি ১২ লাখ ৪০ হাজার ৭০০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit