রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলেব- অনিন্দ্য ইসলাম অমিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : শনিবার বিকেলে যশোরের চৌগাছা কাঁচাবাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যতদিন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন রাজপথের আন্দোলন সংগ্রাম চলবে। তিনি আরো বলেন শেখ হাসিনা সরকার মানুষের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাতে তাদের পতন অনিবার্য। বর্তমান সরকার আবারো একটি রাতের ভোট অনুষ্ঠানের পায়তারা করছে কিন্তু এ দেশের জনগণ সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে তাদের ভাত, ভোট ও গণতন্ত্রকে উদ্ধার করতেবদ্ধপরিকর। দেশর জনগণকে প্রযোজনে গণ-অভ্যুন্থান করে এ জুলুমবাজ সরকার পতন করবে।

এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস ইসলাম, বিএনপি নেত্রী ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. ইসাহক আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান , যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল হাসান, বিএনপি নেতা মুনীর হাসান,কাজী আযম, চৌগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়কইউনুচ আলী দফাদার, এম এ সালাম পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সেলম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ংারম্যান মাসুদুল হাসান, কেন্দ্রীয় কৃষকদলের দপ্তরসম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাক, বিএম হাফিজুর রহমান, অ্যাড. আলীবুদ্দীন প্রমুখ। সমাবেশ উপজেলার বিভন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit