বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে করাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩০৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মায়ের অভিযোগে মোজাফফর আলী (৩১) নামের মাদকসক্ত ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকালে উপজেলার ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকায় আজগার আলীর বাড়িতে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। এসময় মোজাফফরকে মাদক সেবন করছিলেন। তার মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের দায়ে তাকে আটক করে পুলিশ।

এরপর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত মোজাফফর আলী (৩১) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেন। এব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, বৃহষ্পতিবার বিকালে দন্ডপ্রাপ্ত মোজাফফর আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit