বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

জয়পুরহাটে বৃদ্ধাকে জবাই করে হত্যাঃ মাদকাশক্ত ছেলে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০৫ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জোসনা কুন্ডু (৬৩) নামের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের হরিবাসর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পৌর শহরের হরিবাসর মোড় এলাকার মৃত হরিকুন্ডুর স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার মাদকাশক্ত ছেলে নিশিত কুন্ডু (৩৫) কে আটক করেছে।  

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ওই বৃদ্ধা তার ছেলেকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেতেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বৃদ্ধার ঘরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।এ হত্যাকান্ডের জন্য ওই বৃদ্ধার মাদকাশক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি। 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit