বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র’

কাঁদলেন নাটোরের বিদায়ী পুলিশ সুপার, কাঁদালেন সবাইকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, সম্মান ভালবাসায় সিক্ত হয়ে নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদালেন বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহা। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ডিএমপিতে তাকে পদায়ন করা হয়েছে। কিন্তু নাটোরে মাত্র তিন বছরের কর্মকালে তার ভালো কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। আর এ সময়ের মধ্যে নিজ কর্মগুণে জয় করেছেন জেলাবাসীর মন।এই অল্প সময়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি করে গেছেন মানবিক কাজ। 

বুধবার সন্ধ্যায় নাটোরে পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহাকে বহনকারী গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে ফুলেল রশি টেনে রাস্তায় তুলে দেন পুলিশ সদস্যরা। এ সময় তার গাড়িতে ফুল ছিটিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান পুলিশ সদস্যরা। বিকেলে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহা নবাগত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে দুপুরে নাটোর পুলিশ লাইন্স ড্রিল সেভে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নাটোরবাসীর ভালবাসায় তিনি মুগ্ধ। সারাজীবন নাটোরের মানুষের এই ভালবাসা মনে রাখবেন। এ সময় পুলিশ সুপার আবেগপ্রবণ হন। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit