শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, হুঁশিয়ারি লিয ট্রাসের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজন হলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লিয ট্রাস। দেশটির রক্ষণশীল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নির্বাচনের বিতর্কে গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লিয জোর দিয়ে বলেন, এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। খবর দ্য ইন্ডিপেনডেন্টরের।

লিয ট্রাস বর্তমানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বরিস জনসন সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রশ্ন এসেছে এবং রক্ষণশীল দলের প্রথম দিকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লিয ট্রাস এখন সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী ঋষি সুনাক। 

গতকালের বিতর্কে লিয ট্রাস পরমাণু অস্ত্র ব্যবহারের পক্ষে জোরালো বক্তব্য দিলেও কোন দেশের বিরুদ্ধে তিনি তা ব্যবহার করতে চান তা পরিষ্কার করেননি। তবে তার বক্তব্যের প্রেক্ষাপট থেকে পরিষ্কার হয় যে, রাশিয়াই ব্রিটিশ পরমাণু অস্ত্রের প্রাথমিক লক্ষ্যবস্তু। ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপট থেকে তিনি একথা বলেছেন বলেই ধারণা করা হচ্ছে। লিয ট্রাস তার দেশের সামরিক বাহিনীর জন্য বরাদ্দ বাড়ানোর অঙ্গীকার করেন।

বিতর্কে লিয ট্রাস এবং ঋষি সুনাক দুজনে ব্রিটেনের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং তেল-গ্যাসের দাম বৃদ্ধির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে দায়ী করেন। ব্রিটেন এবং তার মিত্ররা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দোষারোপ করে থাকে এবং এজন্য তারা রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।নিষেধাজ্ঞার অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে ইউরোপ ও আমেরিকার বহু দেশে তেল-গ্যাসের  দাম বেড়েছে। পাশাপাশি লিয এবং সুনাক ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করেন। লিয ট্রাস আরও বলেন, তিনি সরাসরি সম্মেলনে পুতিনের সঙ্গে লড়াইয়ে  লপ্ত হবেন। সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit