মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

কক্সবাজারে ট্রলার ডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুইদিনে ৫ জেলের মরদেহ উদ্ধার করা হল। এখন নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

রোববার (২১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে স্বজনদের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে কোস্টগার্ড। 

নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল গ্রামের হোসেন আহমদ, আবছার, একই ইউনিয়নের মামুনপাড়ার আজিজুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত ট্রলারের মালিক জাকের হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি খুরুশকুলে। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বিকালে কুলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।

এর আগে, শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় ‘এফবি মায়ের দোয়া’ নামের ফিশিংট্রলারটি। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। 

এরপর রোববার সকালে এ তিনজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জেলে।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit