রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ১০ জনের সুইজারল্যান্ডকে ৯০ মিনিটেও হারাতে পারল না আর্জেন্টিনা গোল করে সমতায় ফিরেই লাল কার্ড দেখলেন এম্বোলো এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড মেসির অ্যাসিস্টে শুরুতেই গোল, সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা মেসিদের হার দেখার অপেক্ষায় অনেকে, মাঠে মিলবে আসল জবাব পরিসংখ্যানে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ সেরা ফুটবল না খেলেও আমরা সেমিফাইনালে: হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পিকফোর্ড রাঙামাটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে দুর্যোগ প্রতিমন্ত্রী

ইডেন ছাত্রলীগ নেত্রীর অডিও ফাঁস

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৮৯৫ Time View

ডেস্কনিউজঃ ইডেন কলেজের সাধারণ ছাত্রীদের রুমে ঢুকে গালাগাল ও হুমকি-ধামকি দিয়েছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। সাধারণ ছাত্রীদের শাসানোর এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। অডিওতে ছাত্রলীগ নেত্রী রিভা রুম দখল নিয়ে সাধারণ ছাত্রীদের টেনে ছিঁড়ে ফেলা, গলায় পা দিয়ে ধরাসহ নানা হুমকি-ধামকি দিতে শোনা যায়। এছাড়া অডিওতে নিজেকে কলেজ অধ্যক্ষের ছেয়েও ক্ষমতাধর বলে দাবি করেন ওই ছাত্রলীগ নেত্রী। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডটি নিজের বলে স্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেত্রী।

সম্প্রতি ছাত্রলীগ নেত্রীর ফাঁস হওয়া ওই অডিওতে বলতে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার (অপ্রকাশযোগ্য ভাষা) গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’

এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়- ও তো অসুস্থ বাসায় গেছে? এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর কে লিগ্যাল? তোরা লিগ্যাল তাতে আমার কি গেছে? বল? আমি কি তোদের। এক পায়ে পাড়া দিমু আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফালামু। চার মাস হয়ে গেছে ফাজলামি শুরু করছিস।’

এ সময় সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে।

তিনি বলেন, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে তাতে আমার কী? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের। ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার। ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এ রুম থেকে একটাকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো সেই রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে।’

ফাঁস হওয়া অডিওতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী কিংবা ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিয়েছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নেই।’

এ বিষয়ে তামান্না জেসমিন রিভা গণমাধ্যমকে বলেন, ‘পলিটিক্যাল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়, এটি বড় বিষয় নয়। ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বিষয়টি এখনো জানেন না বলে জানান।

কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ বিকাল ৪.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit