রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় দুই কৃষকের পাঁচটি গরু চুরি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৭২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোর চৌগাছায় দুই কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার ১৯ আগষ্ট ভোরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভারা গ্রাম থেকে ২টি ও সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রাম থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

জানা যায়, শুক্রবার ১৯ আগষ্ট ভোর রাতে চোরেরা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভারা গ্রামের আব্দুল জলিলের ছেলে কৃষক হাছানুর রহমানের ২টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। কৃষক হাছানুর রহমান জানান, শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা দরজার তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে গেছে। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক ইকবাল হোসেনের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, রাতে তাদের গোয়ালঘরের তালা ভেঙ্গে গরুগুলো নিয়ে গেছে চোরেরা। কৃষক ইকবাল হোসেন জানান, চুরি হওয়া গরু তিনটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ক্ষতি হওয়ায় ভেঙ্গে পড়েছেন দুটি অসহায় পরিবারের সদস্যরা।

 

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/রাত ৯.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit