শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক 

‘সব স্বপ্নপূরণ করব’, জ্যাকুলিনের ব্যতিক্রমী পোস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ ঝামেলায় জড়িয়েছেন। ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠতার কারণে তাকে হাজিরা দিতে হচ্ছে ভারতের অপরাধবিষয়ক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)। 

সুকেশের কাছ থেকে দামি উপহার নেওয়া জ্যাকুলিনকে অভিযুক্ত করে ইতোমধ্যে চার্জশিট জমা দিয়েছে ইডি। অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে তার নামটা জুড়ে দেওয়া হলো। 

২১৫ কোটি টাকার তছরুপ মামলার চার্জশিটে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম জড়ানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নায়িকা। 
অনেকে ধারণা করছিলেন, এই বিতর্কে জনপ্রিয় এ নায়িকার ক্যারিয়ার বুঝি শেষ!

না। যাবতীয় বিতর্ক পেছনে ফেলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে চান জ্যাকুলিন। ইনস্টাগ্রামে এক পোস্টে এমনই ইঙ্গিত দিলেন এ সুদর্শনী। 

কঠিন সময়ে যেন নিজেই নিজেকে সাহস জোগাচ্ছেন তিনি। তার পোস্টে লেখা— ‘যা কিছু ভালো, তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি— সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্নপূরণ করব। আমি পারবই।’

বি-টাউনের গুঞ্জন— সুকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জ্যাকুলিন। চড়া দামের হীরের আংটি দিয়ে নাকি অভিনেত্রীকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। ইডি সূত্রের দাবি, শুরু থেকেই জ্যাকুলিন জানতেন সুকেশ একজন অপরাধী। সব জেনেবুঝেই তার টাকায় নানা সুযোগ-সুবিধা উপভোগ করেছেন।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২বিকাল ৩.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit