মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবার একটি পডকাস্ট শোতে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বর্ষা। ‘সিমরা খান পডকাস্ট’ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ শোতে তিনি তুলে ধরেছেন নিজের মাতৃত্ব, পরিবার, স্বামী-সন্তান ও খ্যাতির বাইরের জীবন নিয়ে নানা কথা। শোটি প্রচারের পর বর্ষার খোলামেলা ও বাস্তবমুখী আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। দর্শকরা করেছেন ইতিবাচক মন্তব্য। উপস্থাপিকা সিমরা খান বর্ষার কাছে জানতে চেয়েছিলেন, তিনি চিত্রনায়ক ও শীর্ষ শিল্পপতি অনন্ত জলিলের স্ত্রী।

চাইলে অঢেল ধন-সম্পদ আর আভিজাত্যের মোহে নিজেকে জড়িয়ে রেখে বিলাসী জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি কেন বেছে নিয়েছেন এক অন্য রকম জীবনদর্শন, যেখানে স্বামীর সন্তুষ্টি এবং সংসারের সুখই তার প্রধান অগ্রাধিকার? উত্তরে বর্ষা বলেন, ‘অসম্ভবকে সম্ভব করাই তো অনন্ত জলিলের কাজ। এটা যেমন অনন্তর পরিচয়, তেমনি আমার সংসারই আমার পরিচয়।’নিজের জীবনের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বর্ষা বলেন, ‘আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা।

বাইরে যতই ব্যস্ততা থাকুক না কেন, বিকালের মধ্যে বাসায় ফেরার চেষ্টা করি। কারণ আমার কাছে সংসার এবং পরিবারের গুরুত্ব সবার আগে।’ তিনি আরও জানিয়েছেন, স্বামী সন্তানদের তিনি নিজ হাতেই রান্নাবান্না করে খাওয়ান। এমনকি প্রয়োজন হলে থালা-বাসনও পরিষ্কার করেন! বর্ষা বলেন, ‘আমার হাজবেন্ড বাসায় আসার আগে আমি সবকিছু রেডি করি। উনি যেহেতু সাধারণত বিকালের মধ্যেই বাসায় ফেরেন, তাই উনি বাসায় এসে যেন একটা সুন্দর ও গোছানো পরিবেশ পান, সেই বিষয়গুলো আমি নিজেই খেয়াল রাখি।’

এখনকার অনেক নারীর সংসার নিয়ে ধারণার সঙ্গে নিজের পার্থক্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আজকালকার মেয়েরা হয়তো চিন্তা করে হাজবেন্ড এসে আগে আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি সংসারকে অন্যভাবে দেখি।’ তার মতে, স্বামী-স্ত্রীর আত্মিক সম্পর্ক বাইরের চাকচিক্যের চেয়ে অনেক গভীর। স্বামীর সামনে সবসময় পরিপাটি বা সেজেগুজে থাকাটাকে তিনি জরুরি মনে করেন না। এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আমি আমার হাজবেন্ডের সামনে যত নরমাল, ঘরোয়া পোশাকে থাকি, বরং অনন্ত আমাকে উল্টো বলে যে, তুমি একটু সুন্দর কাপড়-চোপড় পরে থাক।’

অভিনেত্রীর মতে, একটি সুস্থ সম্পর্কের ভিত্তি বাহ্যিক রূপ নয়, বরং পারস্পরিক সহজতা ও কমফোর্ট জোন। একইসঙ্গে আরও জানিয়েছেন তিনি, সংসার মানেই দাসত্ব নয়, বরং নিজের প্রিয় মানুষগুলোর জন্য ভালোবেসে কিছু করার মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ ও শান্তি। এদিকে কাজের সূত্রে বর্ষা বর্তমানে একাধিক প্রজেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ। নিজেদের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় তিনি নামভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটি রয়েছে মুক্তির মিছিলে। এছাড়া ইকবালের পরিচালনায় ‘কিল হিম-২’ সিনেমাটিও রয়েছে পাইপলাইনে। নারীকেন্দ্রিক বিশেষ একটি প্রজেক্টও রয়েছে তার ভাবনায়। বর্তমান ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এখন তো সিনেমার অবস্থা খুবই খারাপ। আগে তো ঈদে চলত, এখন সেটাও নেই বলা যায়। তবে কনটেন্ট যদি ভালো হয়, তাহলে সিনেমার দর্শক এখনো আছে বলে আমি মনে করি। সেরকর কিছু করার চেষ্টা আছে। দেখা যাক কী হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit