রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বাবু মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত হোসেন আলী মিয়ার ছেলে। বুধবার ১৭ আগষ্ট চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর গরুহাটায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে তাকে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে আটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, বাবু মিয়া পেশায় এক জন গরু ব্যবসায়ী। বুধবার দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর ঋষিপাড়া গরু হাটে রাস্তা পার হওয়ার সময় একটি গরু বোঝাই নসিমন (স্থানীয় ইঞ্জিনচালিত যান) গাড়ীতাকে চাপা দেয়। এতে তিনি গাড়ীর নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রাদ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে আটয় মানিকগঞ্জে পৌঁছালে গাড়িতেই তার মৃত্যু হয়।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit