শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

কোভিড: মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২১২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আজও মৃত্যুশূন্য দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ২১২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। 

বুধবার (১৭আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষায়  ২১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। 

এর আগে গতকাল মঙ্গলবারও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ওই সময়ে ৯৩ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন হয়েছে। আর মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩১৪ জন রয়েছে।

একই সময়ে ৫৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit