রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় থানা পুলিশের উদ্যোগে শোক দিবস পালন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় থানা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার ১৬ আগস্ট বিকেলে চৌগাছা থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।  প্রধান অতিথির বক্তৃতা করেন (চৌগাছা-ঝিকরগাছা) যশোর-২ সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।চৌগাছা থানার এস আই সৌরভ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল বেলাল হুসাইন, চৌগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক ও উপজেলা কমিউনিটিপুলিশিংকমিটির সাধারণ স¤পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,চৌগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতিসহিদুল ইসলাম মিয়া, সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত)ইয়াছিন আলম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আনিচুর রহমান, কাউন্সিলর সিদ্দিকুররহমান প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, চৌগাছা থানার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, গ্রামপুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit