বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ

‘আগামী বছর থেকে সপ্তাহে ৫ দিন ক্লাস’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ সপ্তাহে পাঁচ দিন ক্লাস এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই যেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি না হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি নিরূপণ করা হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, বড় একটি চ্যালেঞ্জ আসছে। কাগজ সংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী মাস থেকে লোডশেডিং কমে যাবে। তবে কিছু চ্যালেঞ্জ আছে আমাদের বইগুলো ছাপানোর ক্ষেত্রে। চেষ্টা করছি আমরা সময়মতো বই দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

কিউএনবি/বিপুল/১৫.০৮.২০২২/রাত ১১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit