বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

চকবাজারে আগুনে ৬ জনের মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর চকবাজারের দেবীদ্বার এলাকায় প্লাস্টিকের কারখানায় আগুন নেভানোর পর ছয়জনের লাশ পাওয়া গেছে। পৌনে ৪টার দিকে আগুন নেভানোর পর তল্লাশির সময় নাগোয়া ভবন বরিশাল রেস্টুরেন্টের ওপরের দোতলায় একসঙ্গে চারজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তল্লাশি করে আরো দুজনের লাশ পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

আগুন নির্বাপণের পর ঘটনাস্থলে এসে আব্দুল্লাহ নামের এক যুবক জানান, তার ভাই বিল্লালসহ চারজন বরিশাল হোটেলের ওপরে দোতলায় ঘুমিয়ে ছিলেন।

বিল্লালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর মই দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা টিনশেড দোতলায় উঁকি মেরে দগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ দেখতে পান। পরে একে একে বডিগুলো ব্যাগে ভরে বাইরে বের করে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, দুপুর ১২টার সময় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ধাপে ধাপে মোট ১০টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পলিথিনের কারখানার পাশে বেশ কিছু বাড়িঘর আছে। আগুনের শিখা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কারখানাটিতে কাজ করা শ্রমিকদের অনেকেই আগুন লাগার পর বেরিয়ে গেছেন। তবে কোনো শ্রমিক ভেতরে আটকা পড়েছেন কি না তা নিয়ে সহকর্মীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।

কিউএনবি/বিপুল/১৫.০৮.২০২২/রাত ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit