বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ভারতকে ২-১ ব্যবধানে হারাবে জিম্বাবুয়ে : কাইয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের নেতৃত্বে রয়েছেন লোকেশ রাহুল। এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার এবং জসপ্রিত বুমরাহের মতো প্রথম সারির খেলোয়াড়দের দলে রাখা হয়নি। এশিয়া কাপের ফিট থাকার জন্য বিশ্রামে রয়েছেন তারা।

 এই সিরিজে ভারতকে হারাতে পারবে জিম্বাবুয়ে- এমনটিই মনে করেন ইন্নোসেন্ট কাইয়া। জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটার কাইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। আমি এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই, শতক হাঁকাতে চাই। সহজ পরিকল্পনা। ’

কদিন আগেই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সেই সিরিজের দারুণ একটি শতকও হাঁকিয়েছিলেন কাইয়া। ভারতের বিপক্ষেও তা-ই করতে চান তিনি। বৃহস্পতিবার (১৮ অগাস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে ভারত-জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit