শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংক পেল নতুন এমডি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : দেশের রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। সোনালি, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন এই এমডি নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে এ তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগের তথ্য জানায়।

প্রজ্ঞাপনে জানা যায়, রূপালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন ওই ব্যাংকেরই ডিএমডি মুহম্মদ জাহাঙ্গীর, সোনালী ব্যাংকের নতুন এমডি হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি আফজাল করিম এবং অগ্রণী ব্যাংকের নতুন এমডি হয়েছেন সোনালী ব্যাংকের ডিএমডি মুরশেদুল কবীর।

তাদের তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কবে থেকে কার নিয়োগ, এ ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমান এমডিদের মেয়াদ শেষ হলে তারা যোগ দেবেন বলে জানা গেছে। আগামী এক–দেড় মাসের মধ্যে বর্তমান এমডিদের মেয়াদ শেষ হবে।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/সকাল ৯.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit