বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

আরো খেলোয়াড় দলে ভেড়াতে চায় বার্সা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চলতি মৌসুমে একে একে পাঁচ খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। পাঁচ ফুটবলারের চারজনই প্রথম ম্যাচে মাঠে নেমেও ভাগ্য বদলাতে পারেননি কাতালানদের। তাই শক্তিশালী স্কোয়াড গড়তে আরো খেলোয়াড় দলে ভেড়াতে চায় জাভি হের্নান্দেস। রায়ো ভায়েকানোর সঙ্গে হতাশার ড্র দিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। পুরনো হতাশা দূর করে নতুন খেলোয়াড় এনে নতুন শুরুর প্রত্যয় শুনিয়েছিল কাতালানরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ লেভানদোস্কি, ক্রিস্টেনসনরা। দলে যোগ দেওয়া নতুন পাঁচজনের মধ্যে চারজনেরই বার্সেলোনার জার্সিতে অভিষেক হয়েছে।

প্রথম ম্যাচের ঠিক এক দিন আগে ক্লাবের সম্পদ বিক্রি করে নিবন্ধন করানো হয় নতুন চারজন এবং ওসমান দেম্বেলে ও সের্হিয়ো রবার্তোর। অবশ্য এখনো নিবন্ধন করাতে পারেনি জুলস কুন্দকে। এমতাবস্থায় আরো খেলোয়াড় দলে টানতে চান জাভি হের্নান্দেস। সে ক্ষেত্রে একজন রাইট ব্যাকসহ চেলসির লেফট ব্যাক মার্কোস আলোনসো ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নাদো সিলভার সঙ্গে কথাবার্তা বেশ এগিয়েছে। বার্সা কোচ এ ব্যাপারে বলেছেন, ‘আমি আগেই বলেছি, আমাদের শক্তি বাড়াতে হবে। আমাদের ৩১ আগস্ট (দলবদলের শেষ দিন) পর্যন্ত সময় আছে। ভায়েকানোর বিপক্ষে আমাদের আরো ভালো আক্রমণ এবং সুযোগ তৈরি করা দরকার ছিল। আমরা আমাদের সেরা খেলা খেলতে পারিনি। আমরা হতাশ। এটা হতে পারে যে প্রত্যাশা একটু বেশি বেড়েছে। আমি অজুহাত খুঁজতে চাই না। ’

নতুন খেলোয়াড় দলে টানলেও তাদেরকে নিবন্ধন করাতে বর্তমান স্কোয়াড থেকে বেশ কয়েকজনকে ছেড়ে দিতে হবে বা তাদের বেতন কমিয়ে আনতে হবে। সে ক্ষেত্রে সামুয়েল উমতিতি, মার্তিন ব্রাথওয়েথ ও সের্হিয়ো দেস্টকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit