শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সাগরে নিম্নচাপ, অব্যাহত থাকবে বৃষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃ্ষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশাল ও পটুয়াখালীতে ৭৭ মিলিমিটার। এসময় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়। ভারতের ওড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদুরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কেটে যাওয়ার তিন দিন পর আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়। সেটি নিম্নচাপে রূপ নিয়ে রোববার ভারতের ওড়িষা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান নেয়। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit