শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব পৃথিবীতে নেই : জাফর ইকবাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব পৃথিবীতে নেই, তুমি কি জানো এবং কতটা জানো এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের বাইনারি ফেস্ট এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রতি বছরের মতো এবারো উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাইনারি ফেস্ট ২০২২। আজ শনিবার ১৩ আগস্ট ২০২২ উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড.মুহাম্মদ জাফর ইকবাল আরও বলেন, দেখলাম উত্তরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) শিক্ষকরা ইয়াং এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। ইয়াংদের হাতে এই ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্টে অনেক কাজ হবে। যে সমস্ত কাজের ধারা ডিপার্টমেন্ট এবং শিক্ষার্থীরা উপকৃত এবং সমৃদ্ধ হবে।  বাইনারি ফেস্ট ২০২২ এ গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.ইয়াসমীন আরা লেখা প্রো-ভাইস চ্যান্সেলর উত্তরা ইউনিভার্সিটি। ‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাবিদ আজিজ, বোর্ড অফ ট্রাস্টিজ উত্তরা ইউনিভার্সিটি এবং জনাব আবিদ আজিজ এডভাইজার এডমিশন এন্ড প্রমোশন উত্তরা ইউনিভার্সিটি। সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদী ।  

বাইনারি ফেস্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের এক্সট্রা কারিকুলার প্রোগ্রাম হিসেবে প্রদর্শিত হয় বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট , সিটিএফ কনটেস্ট, স্পেলিং বি, বারোয়ারি ডিবেট কম্পিটিশন, ছোট গল্প লেখা প্রতিযোগিতা, আইকিউ কনটেস্ট, চেস কনটেস্ট, রোবটিক্স অলিম্পিয়াড এন্ড ভার্চুয়াল প্রজেক্ট সিমুলেশন কমপিটিশন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit