সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥ একটি মানবিক সহায়তাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে॥ আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ আশুলিয়ায় মহাসড়ক জুড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান  ইরানকে যে সতর্কবার্তা দিলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা ২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

পিস্কিতে চলছে ‘ভয়াবহ লড়াই’: ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রামে ভয়াবহ লড়াই চলছে বলে দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে রাশিয়ার পিস্কি গ্রামটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল। এরপরও ইউক্রেনে সেখানে তীব্র লড়াই চলার দাবি করল। 

ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুকে জানিয়েছে, দখলকারীরা ওলেক্সান্ড্রোপল, ক্রাসনোহরিভকা, আভদিভকা, মেরিঙ্কা এবং পিস্কির দিকে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে চলছে তীব্র লড়াই। 

সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল। 

এদিকে, রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।

ভিক্টর লিয়াশকো বলেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত সাড়ে ৫ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহণেও বাধা দিয়ে আসছে রাশিয়া।
    
এর ফলে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না।  এ সময় তিনি বলেন, রাশিয়ার এ আচরণ নিঃসন্দেহে একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit