মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান কোহলির চোখে সেরা যারা

ইসরাইলের পরবর্তী ‘টার্গেট’ হিজবুল্লাহর প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন,‘লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন তাদের মূল লক্ষ্য।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরাইলি যুদ্ধবিমান লেবাননে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে।

এর আগে হিজবুল্লাহ জানায়, খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি হামলায় হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর নাঈম কাসেম সশস্ত্র সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলের হামলায় নাসরাল্লাহ নিহত হন।

প্রসঙ্গত,  শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেন, খামেনির মৃত্যু ছিল ‘মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল’। গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit