শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারে হামলা চালিয়েছে। এর জেরে কাতারের রাজধানী দোহায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশবাসীকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে কাতারের কর্তৃপক্ষ।

আল জাজিরার খবর অনুসারে, দোহায় নতুন করে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঘরের ভেতরে থাকতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জানালার কাছ থেকে এবং খোলা জায়গা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোনে কথা বলেছেন জর্ডানের বাদশাহ বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়-এর সঙ্গে। কাতারের এক বিবৃতিতে জানানো হয়, তারা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং এর শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, উভয় নেতা দ্রুত উত্তেজনা বন্ধ এবং সংলাপের পথ খোলার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে আঞ্চলিক নিরাপত্তা বজায় থাকে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয়।

দুই নেতা কাতার, জর্ডান এবং অন্যান্য আরব দেশে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

উল্লেখ্য, ইরানে আজ শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। জবাবে ইরানও ‘শত্রুপক্ষের’ বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৬,/রাত ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit