বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পাশাপাশি নতুন উদ্যোগ দেখা যাচ্ছে। ফ্রান্স ও ওমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা চেয়েছে। দুই দেশই বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আলোচনা জরুরি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি বন্ধ হওয়া দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়বে। তাই ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাচ্ছে।

ম্যাক্রোঁন আরও জানান, প্রয়োজনে ফ্রান্স তার ঘনিষ্ঠ অংশীদারদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ইউরোপীয় দেশ ও মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে। সম্প্রতি এসব দেশেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে ওমান-এর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এই হামলা অঞ্চলজুড়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে। ওমানও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা চেয়েছে। তাদের আহ্বান, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

ওমান বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আত্মরক্ষার অধিকার আছে। তবে একই সঙ্গে তারা সংযম ও কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৬,/রাত ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit