বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

আশুলিয়ায় নারী দোকানীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকির অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় এক নারী মুদি দোকানিকে দোকান বন্ধের হুমকি- ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে আবুল মীর নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।রোববার দুপুরে আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া এলাকায় ‘মিকাইল জেনারেল স্টোর’ ও অলিম্পিক কোম্পানির ডিলার মারুফের দোকানে এই হুমকি দেন এমন অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগী দোকানী শম্পা বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী আবুল মীর নামে এক ব্যাক্তি  আগে অলিম্পিক এর ডিলার ছিলো। পরে কোম্পানীর কাছ থেকে আমার স্বামী মারুফ ডিলার আনেন। কোম্পানীর কাছে নাকি আবুল মীর টাকা পাবে। এই জন্য আবুল মীর ও তার সহযোগী ময়না সহ আরও কয়েকজন আমার দোকানে এসে কোম্পানীর কাছে যে টাকা পাবে সেই টাকা আমাদের কাছে দাবি করে বা কোম্পানীর কাছ থেকে টাকা আদায় করে দিতে বলে।

অন্যথায় ব্যাবসা করতে পারবো না বলে হুমকি দেয়। সে টাকা পাবে কোম্পানীর কাছে, সেই টাকা আমি দিবো কেন বা আমি আদায় করে দিবো কেন। এনিয়ে সে বলে এখনই দোকান বন্ধ করবি এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং ভয়ভীতি দেখায়। এবিষয়ে থানায় অভিযোগও করবেন বলে জানান ভুক্তভোগী শম্পা বেগম।

শম্পা বেগমের স্বামী মারুফ বলেন, ঘটনার সময়ে আমি দোকানে ছিলাম না। আবুল মীর আমাকে ফোনে হুমকি-ধামকি দিয়ে বলে আমি অলিম্পক কোম্পানির কাছে টাকা পাবো, এই টাকা তুই দিবি বা আদায় করে দিবি। আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন আমি কেন দিবো, কোম্পানীর সাথে আপনি বুঝেন প্রতিত্তোরে এই কথা বললে সে আমার মাল ডেলিভারি গাড়ি আটকে দিবে এবং কেমনে তুই ব্যবসা করো দেখে নিবো বলেও হুমকি দেয়।

পরে এ বিষয়ে অভিযুক্ত আবুল মীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি ধামকি ও গালিগালাজ এর বিষয়ে অস্বীকার করে বলেন, আমি তাকে কোন হুমকি-ধামকি এবং গালিগালাজ দেয়নি। আমি মারুফকে কইছি দুই থেকে ৩দিন গাড়ি বন্ধ রাখেন, গাড়ি বন্ধ রাখলে কোম্পানী আমার পাওনা ট্যাকা দিয়া দিবো।

আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন মারুফ কেন সে তার গাড়ি বন্ধ রাখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো কোম্পানীর কাছে ১লাখ ৪০ হাজার ট্যাকা পাবো এই জন্য গাড়ি বন্ধ রাখতে কইছি। এছাড়া মারুফ একটু আমার সাথে ত্যারামি কথাবার্তা কওনে আমি তহন কইছি কেমনে মাল ডেলিভারী দ্যাস দেখমুনে।

এরপরে আবুল মীরের সহযোগী ময়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে ঘটনার বিষয়ে আমি জানতাম না। আমি আবুল মীরের সাথে গিয়েছি মাত্র, না জেনেশুনে যাওয়াটা আমার ঠিক হয়নি। এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী দোকানীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit