শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে কৃষকের বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

নার্গিস পারভিন, কেশবপুর (যশোর) প্রতিনিধি : পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে এক কৃষকের বসতবাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঐ কৃষক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার টিটাবাজিতপুর মৃত আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ তার পৈত্রিক বসতভিটায় ১৭ শতক জমিতে বসবাস করে আসছে।

তার পরিবর্তে আফাজ উদ্দীন শেখের অপরপূত্র কৃষক আব্দুল মালেক শেখ (৬৫) ১৯৮৯ সাল থেকে একই মৌজার ১৫৪৫ ও ১৫৪৬ দাগের ১৭ শতক জমিতে আপোষের মাধ্যমে বসতবাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। পরবর্তীতে আব্দুল মালেক শেখ উল্লেখিত ২ দাগের আরো ৪ শতক জমি ক্রয় করে সকল জমিতে বিভিন্ন প্রকার ফল-ফলদির গাছ রোপন করে। সেসকল ফল-ফলদির গাছ এখন অনেক বড় বৃক্ষে পরিণিত হয়েছে।

এদিকে শনিবার সকালে আফাজ উদ্দীন শেখের বড় পূত্র আবু বক্কর শেখ ও তার পূত্র ঢাকার রামপুরা থানায় পুলিশে চাকুরীরত আসাদ শেখ জোরপূর্বক কৃষক আব্দুল মালেক শেখের বসতভিটার সম্পত্তি জোরপূর্বক জবর দখল করে পুরা পরিবারকে অবরুদ্ধ করে ফেলেছে। এসময় আসাদ শেখ ও তার সহযোগিরা পুলিশের চাকুরীর দাপট দেখিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কৃষক আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু-সহ পরিবারের উপর হামলা চালায়। এসময় আব্দুল মালেক শেখ ও তার স্ত্রী লাল ভানু বাড়ির ঘরে ভিতর আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়।

তবে পরিবারটি বর্তানে অবরুদ্ধ রয়েছে। আসাদ শেখ ও তার সহযোগিরা আব্দুল মালেক শেখের বাড়ির চারপাশে টহল দেওয়ায় থানায় এসে মামলাও করতে পারছে না। এ ব্যাপারে আব্দুল মালেক শেখ অবরুদ্ধ থেকে রক্ষা পেতে এবং সম্পত্তি জবর দখল কারী পুলিশে কর্মরত আসাদ শেখের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit