বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২’শ ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৫৭ Time View
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২’শ ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এব ৫ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর। ১১জুন বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ এর নেতৃত্বে শহরের জিয়া বাজারস্থ ফারুক স্টোরে  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় ওই দোকান থেকে ২’শ ৮০  কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন-কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর  সহকারী পরিচালক রেজাউল করিম।  মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ ব্যাপারে  কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরে  সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নিয়মিত অভিযানের অংশ এটি। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেতিনি নিশ্চিত করেন।

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit