মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

শেকলবন্দি সেই লাভলীর চিকিৎসা হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ চিকিৎসার অভাবে শেকলবন্দি সেই গৃহবধূ লাভলী আক্তারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজ সেবা কর্মকর্তা একজন চিকিৎসক সঙ্গে নিয়ে শেকলে বন্দি গৃহবধূর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহযোগিতা ও চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। লাভলীকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড ও তার পরিবারের নামে টিসিবির পণ্য ক্রয়ের একটি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।

এ ছাড়াও ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিনের জ্যেষ্ঠপুত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম গৃহবধূ লাভলীর পাশে দাঁড়িয়েছেন। লাভলীর চিকিৎসার সকল খরচ বহন করবেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন সেলিম।

এর আগে গত শুক্রবার কালের কণ্ঠে ‘অভাবে চিকিৎসা বন্ধ শেকলবন্দি লাভলীর’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের।

ফুলবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাইদ্দাবাড়ি গ্রামের আ. মালেকের মেয়ে লাভলী আক্তার (২৫)। বিয়ের পর মানসিক সমস্যা দেখা দিলে সন্তানসহ তাকে ছেড়ে চলে যান স্বামী। অভাবের কারণে তার সন্তানদের দত্তক দিয়ে দেওয়া হয়। এর পর থেকে তিনি একেবারে মানসিক ভারসাম্যাহীন হয়ে পড়েন। অভাবের কারণে ঠিকমত চিকিৎসা করাতে পারেনি লাভলীর পরিবার। গত প্রায় চারমাস যাবৎ ঘরে শেকলবন্দি করে রাখা হয়েছে তাকে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি, মেয়েটির পরিবার একেবারে দরিদ্র। তার চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে। ‘

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম বলেন, ‘একজন ডাক্তারসহ মেয়েটিকে দেখতে গিয়েছিলাম, চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠবে আশা করছি। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ও তার মায়ের কাছে নগদ অর্থ দেওয়া হয়েছে। ‘

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/ রাত ৯.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit