বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

লালপুরে সোয়া কোটি টাকার হেরোইন ও ফেন্সিডিল জব্দ, তিন ব্যবসায়ী গ্রেপ্তার

মাজহারুল ইসলাম, লালপুর, নাটোর প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৪৫ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাকে অভিযান চালিয়ে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলাপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানায় র‍্যাব। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোপালপুরে একটি বালু বোঝাই ড্রাম ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় বালুর ভিতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এছাড়া ড্রাম ট্রাক, নগদ ১৪ হাজার টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit