বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ইউক্রেনের সাড়ে ১০ মিলিয়নেরও বেশি বাসিন্দা পালিয়েছে : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। অভিযানের ১৬৭তম দিন চলছে আজ মঙ্গলবার। এ পর্যন্ত রাশিয়ার সেনা অভিযানের কারণে ইউক্রেনের সাড়ে ১০ মিলিয়নেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, রাশিয়ার বিশেষ অভিযানের মুখে নিজেদের বাঁচাতে এ পর্যন্ত ইউক্রেনের মাটি ছেড়েছে সাড়ে ১০ মিলিয়নেরও বেশি বাসিন্দা। 

এদিকে রাশিয়ার এই সামরিক অভিযানের মুখে ইউক্রেন বেশ কিছু অঞ্চল হারিয়েছে। একই সাথে রাশিয়াও পড়েছে একের পর এক নিষেধাজ্ঞার কবলে।

অন্যদিকে যুদ্ধের ১৬৭তম দিনে এসে ইউক্রেন দাবি করেছে রুশ সেনাদের হটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তাদের সেনারা খারকিভের দোভহেনকে শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে। এখন তারা ইজিয়ামের দিকে অগ্রসর হচ্ছে। 

এই বিশেষ সামরিক অভিযান পরিচালনা করতে যেয়ে রাশিয়ার ৭০ হাজার থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন পেন্টাগন। সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit