বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সরকারি ঘর দেওয়ার নামে দিনমজুরের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৯৬ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : সরকারি ঘর দেওয়ায় কথা বলে দিনমজুরের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘর এবং টাকা না পেয়ে অসহায় দিনমজুর প্রতিকার চেয়ে সোমবার (৮ আগস্ট) ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ৪ বছর পূর্বে ১৫ দিনের মধ্যে সরকারি ঘর বরাদ্দ দিবে বলে জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুরের ছোট মানিক এলাকার দিনমজুর মাসুদ রানার কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন ওই ৪নং ওয়ার্ডের ইউনিয়নের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাকের মেম্বার। পরে ওই দিনমজুর সরল বিশ্বাসে মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা দেন এবং অবশিষ্ট ১০ হাজার টাকা ঘর নির্মাণের সময়ে চান জাকির মেম্বার।

দিনমজুর মাসুদ রানা বলেন, আমি মেসি গাড়িতে শ্রমিক হিসাবে কাজ করে অতিকষ্টে পরিবারের সাতজন সদস্যের খরচ বহন করি। আমার থাকার মতো নিজস্ব কোন জায়গা নেই। একটি সরকারি ঘর পাওয়ার আশায় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনকে ৫০ হাজার টাকা দিয়েছি। এখন ওই টাকা ফেরৎ দেওয়ার কথা বললে মেম্বর এড়িয়ে যায় এবং টাকা ফেরৎ দিবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে আয়মারসুলপুর পরিষদের ইউপি সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের সাথে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনের নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নিকটও একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেনকে মৌখিক ভাবে বার বার বলা সত্তেও কোন লাভ হয়নি। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, মাসুদ রানা নামে একজনের লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে একজন কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের বিষটির সত্যতা পাওয়াগেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit