বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কাতার সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার প্রদান করা হয়। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি চিত্রা হরিণ উপহার প্রদান করে। সোমবার ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের টারমাকে একটি অনাড়ম্বর শুভেচ্ছা উপহার বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি ঘোড়াগুলো এবং কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি চিত্রা হরিণগুলো উপহার গ্রহণ করেন। উপহার বিনিময় অনুষ্ঠানের সময় উভয় পক্ষের সামরিক কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কাতার সশস্ত্র বাহিনী কর্তৃক প্রেরিত ঘোড়াগুলি একটি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে অবতরণ করে। 
 
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত গত ০৬-০৮ জুন ২০২২ বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর রণ প্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ, বিশ্ব শান্তিতে ভূমিকা ও সামগ্রিক উচ্চমানের ভূয়সী প্রশংসা করেন। সফরের অংশ হিসেবে তিনি গত ০৮ জুন ২০২২ তারিখ বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন।

সফর পরবর্তীকালে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দু’দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটে। এই উপহার বিনিময় অনুষ্ঠান তারই প্রতিফলন। কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই উপহার বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে যা অন্যান্য পেশাগত ক্ষেত্রে উভয় দেশের ভবিষ্যত যোগাযোগকে আরো নিবিড় ও সুদৃঢ় করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit