বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শন স্থগিত রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করেছে মস্কো। এ বিষয়ে গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, পরমাণু সামরিক স্থাপনায় আমেরিকার পরিদর্শন স্থগিত করার বিষয়টি ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে।

আমেরিকা ও রাশিয়ার মধ্যকার স্টার্ট চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন মার্কিন পরমাণু সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারছে না। সে ক্ষেত্রে পরিদর্শনের একতরফা সুযোগ নিচ্ছে আমেরিকা। এ দিকটি বিবেচনা করে মস্কো নিজের পরমাণু সামরিক স্থাপনায় মার্কিন পরিদর্শনের সুযোগ স্থগিত করলো। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আমেরিকাকে জানানো হয়েছে। 

মস্কো বলেছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার ওই চুক্তি কার্যকর করা হবে। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় রুশ কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা প্রাপ্তির সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং রাশিয়ার বিমান আমেরিকায় এবং ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রুশ কর্মকর্তারা মার্কিন সামরিক পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেন না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ফেডারেশন এখন বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে, বর্তমান বাস্তবতায় কোনোভাবেই মার্কিন পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ নেই। সেক্ষেত্রে আমেরিকা একতরফা সুযোগ গ্রহণ করতে পারে না।

সূত্র: আল-জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit