বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আইটিইউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র-রাশিয়া, কার পক্ষে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে যুক্তরাষ্ট্র; যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রাশিয়া। এই অবস্থায় কাকে ভোট দেবে বাংলাদেশ? এমন এক পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এখনও সময় আছে। আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই, আমরা দেখি যে কে ভালো করছে, কার জেতার সম্ভাবনা আছে।

সোমবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসনের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইটিইউর শীর্ষ পর্যায়ের প্লেনিপটেনশিয়ারি কনফারেন্স ২৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত হবে।

চার বছর পরপর আসা এমন সম্মেলনে পরবর্তী সময়ের জন্য নীতি ও কৌশল প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জ্যেষ্ঠ পর্যায়ের ব্যবস্থাপকদের নির্বাচন করা হয়। শীর্ষ ব্যবস্থাপকদের তালিকায় প্রথমে থাকা মহাসচিব পদে এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্রের ডরিন বগড্যান-মার্টিন ও রাশিয়ার রাশিদ ইসমাইলভ। নির্বাচনে ব্যাপক প্রচার চলার মধ্যে ২ থেকে ১০ অগাস্ট ভারত, বাংলাদেশ ও কুয়েত সফর করছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসন।

অন্যান্য বিষয়ের সঙ্গে আইটিইউ নির্বাচনে ডরিনের পক্ষে সমর্থন চাওয়ার বিষয়টিও তার সফরের আলোচ্যসূচিতে থাকবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগেই জানিয়েছিল। তিন দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় আসেন সিসন। ঢাকা থেকে উপসাগরীয় দেশ কুয়েতে যাওয়ার কথা রয়েছে তার।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit