শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

১০ কিমি ধাওয়া করে মাদক ব্যবসায়ীর গাড়িতে গুলি পুলিশের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত সড়কে বেপরোয়া গতিতে একের পর এক গাড়িকে ধাক্কা দিয়ে এগিয়ে চলা গাড়ির পিছনে কখনও গাড়ি নিয়ে, কখনও গাড়ি থেকে নেমে চালককে ধরার চেষ্টা করছে পুলিশ।

পঞ্জাবের ফিরোজাবাদের একটি রাস্তায় টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। সরু রাস্তার মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে এগিয়ে আসছিল সাদা রঙের একটি মারুতি সুজুকি ডিজায়ার।

পুলিশ গাড়িটিকে দাঁড়াতে বলে। কিন্তু চালক তা পাত্তাই দেননি। বরং সামনে আসা একটি গাড়ি এবং একটি মোটরবাইক চালককে ধাক্কা মেরে এগিয়ে চলে গাড়িটি। সঙ্গে সঙ্গে পিছু নেয় পঞ্জাব পুলিশের গাড়ি।

ভিডিওতে দেখা যায়, বেশ কিছুক্ষণ পর ওই সাদা মারুতিটি তাড়া করে প্রায় ধরে ফেলে পুলিশের কালো রঙের স্করপিও। দুই গাড়ির গতির খেলায় স্কুটার নিয়ে এক নারীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায়।

প্রায় গাড়িটিকে যখন ধরে ফেলেছে পুলিশ, চালক আবার গতি বাড়ান। একের পর এক গাড়িকে ধাক্কা দিতে দিতে এগিয়ে চলে। সামনে গাড়ির একাংশ ভেঙে পড়েছে। তার মধ্যেই ছুটে চলেছে গাড়িটি।

এই ভাবে একটি ট্র্যাফিক সিগন্যালে গাড়িটির গতি একটু কম হতেই বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়েন এক পুলিশ অফিসার। ওই গাড়ির ভিতর ছিলেন দুই ব্যক্তি। তারা গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

এই ভাবে ১০ কিলোমিটার দৌড়ের পর গাড়ির টায়ারে গুলি করে দুই ব্যক্তিকে থামায় পুলিশ। কেন একের পর এক সিগন্যাল ভেঙে চলছিল ওই গাড়ি? পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। এ কারণেই জীবন বাজি রেখে পালাচ্ছিলেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit