শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

‘অবরুদ্ধ রুশ সেনারা’, খেরসন বিচ্ছিন্ন করার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলের খেরসন পুরোপুরি বিচ্ছিন্ন করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের দাবি সত্যি হলে ওই অঞ্চলের রুশ সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার মূল ভূখণ্ড থেকে খেরসন প্রবেশের অন্যতম রাস্তা দিনিপ্রো নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ ব্রিজটি ধ্বংস করে দেওয়া হয়েছে। 

এতদিন সেই ব্রিজটির ব্যবহার করেই খেরসনে সেনা এবং রসদ পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেন কয়েকদিন আগে দাবি করেছিল, ব্রিজের সেই রাস্তা তারা বন্ধ করে দিতে পেরেছে। ব্রিজটি নষ্ট করে দেওয়া গেছে। তবে এবার রাতভর রাতভর গোলাবর্ষণ করে ব্রিজটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের দাবি সত্যিত হলে ব্রিজ পার করে রাশিয়া খেরসনে নতুন করে সেনা বা রসদ পাঠাতে পারবে না। খেরসনে অবস্থিত রাশিয়ার সেনাও বাইরে যেতে পারবে না। তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

অবশ্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারাও একথা স্বীকার করেছে। যদিও তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে ব্রিজটি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্পূর্ণ ভেঙে গেছে, একথা তারা স্বীকার করেনি। বরং তাদের বক্তব্য, রাশিয়া ইতোমধ্যেই ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেছে। নৌকার মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবে বলে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন। তবে ইউক্রেন সেই কথায় আমল দেয়নি। তাদের বক্তব্য, এবার খেরসনে পুনর্দখলের কাজ শুরু হবে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের একেবারে শুরুর দিকেই খেরসন দখল করে নিয়েছিল রাশিয়া। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit