শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিতে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশেপাশের অঞ্চলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে ৭ জন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে এ অতি ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ঘর-বাড়ি, যানবাহন এবং পাতাল রেল স্টেশন।

সোমবার (৮ আগস্ট) রাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশ যা সিউলকে ঘিরে রয়েছে এসব এলাকায় প্রতি ঘন্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 

সিউলের ডংজাক জেলায় প্রতি ঘন্টায় বৃষ্টিপাত এক পর্যায়ে ১৪১.৫ মিমি অতিক্রম করেছে, যা ১৯৪২ সালের পর প্রতি ঘন্টার দিক থেকে সর্বোচ্চ। 

জানা যায়, এই ভারী বর্ষণে সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ হয়েছেন। 

অন্যদিকে, গিয়াংগি প্রদেশে দু’জন মারা গেছেন এবং অন্য দু’জন নিখোঁজ রয়েছেন।

রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ১০৭টি পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছেন তারা।

প্রবল বৃষ্টিতে এসব এলাকার রাস্তাঘাটগুলো নদীতে পরিণত হয়েছে, পার্কগুলোর অবস্থা হয়েছে পুকুরের মতো। সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার অন্তত আট জায়গার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এর ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক ইওল কর্তৃপক্ষগুলোকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন এবং সরকারি-বেসরকারি অফিসগুলোকে কর্মীদের কাজের সময় সামঞ্জস্য করতে উৎসাহিত করেছেন। 

তিনি আরও বলেছেন, আকস্মিক বন্যার কারণে গণপরিবহন সুবিধাগুলো ফের চালু করতে কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: ইয়োনহাপ নিউজ এজেন্সি

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১২.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit