শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

চীনে এবার লকডাউনের মুখে পর্যটন নগরী সানিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে। যার ফলে সেখানে থাকা ৮০ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন।

শনিবার (৬ আগস্ট) সানিয়ায় একদিনে ২৬৩ জন মানুষের শরীরে কোভিড সংক্রমণ পজিটিভ নিশ্চিত হওয়ার পরে কর্তৃপক্ষ শহর থেকে সমস্ত ফ্লাইট এবং ট্রেন বাতিল করেছে।

সোমবার এই দ্বীপে ৫০৪ জন মানুষের শরীরে কোভিড সংক্রমণ পজিটিভ নিশ্চিত হওয়া গেলে আশেপাশের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়।

প্রাদেশিক রাজধানী হাইকোতে লকডাউন আরোপ করা হয়েছে, যেখানে প্রায় তিন মিলিয়ন জনসংখ্যা। এনিয়ে মোট প্রায় সাত মিলিয়ন মানুষকে খাবার এবং কোভিড পরীক্ষা ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ভ্রমণকারীদের এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে সাত দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কর্তৃপক্ষ এমন এক সময়ে কড়াকড়ি আরোপ করল, যখন পর্যটনের মৌসুম চলছে। এই কড়াকড়ির মধ্যে সুপারমার্কেট-ফার্মেসি খোলা থাকলেও বিনোদনস্থলগুলো বন্ধ রয়েছে।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/দুপুর ১২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit