শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

উত্তেজনার মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার কক্ষপথে ওই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে। তবে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রযটার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতের তিন সপ্তাহ পর কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের ‘খৈয়াম’ স্যাটেলাইটটি উড্ডয়নের কথা রয়েছে।

ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি জোরদার করতে মস্কো খৈয়ামকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান।

গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ‘কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে’।

কিউএনবি/অনিমা/০৯.০৮.২০২২/সকাল ৯.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit