শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

ভুল কক্ষপথে ঢুকে অচল ভারতের ক্ষুদ্রতম স্যাটেলাইট

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সবচেয়ে ছোট স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সত্ত্বেও কক্ষপথ হারিয়ে ফেলায় সেটিকে আর কাজে লাগানো সম্ভব হবে না।  স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত ছোট বাণিজ্যিক স্যাটেলাইটটি ভুল কক্ষপথে ঢুকে পড়ায় সেটির আর কোনো কার্যকারিতা রইল না। রবিবার দুপুরে এমনই দুঃসংবাদ দেয় ইসরো।

ভারতীয় মহাকাশ সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, এসএসএলভি-ডি১ নামের ছোট স্যাটেলাইটটি ৩৫৬ কিলোমিটার চওড়া এবং ৭৬ কিলোমিটার লম্বা এলিপটিক্যাল কক্ষপথের বদলে ভুলবশত সার্কুলার কক্ষপথে ঢুকে পড়েছে। ফলে ওই স্যাটেলাইটের আর কোনো কার্যকারিতা নেই। কোনো কারণে স্যাটেলাইটের সেন্সর সঠিকভাবে কাজ করেনি। ফলে এই ঘটনা ঘটেছে।

ইসরোর যে রকেটটি এদিন উৎক্ষেপণ করা হয়, তা ছিল তাদের ক্ষুদ্রতম। ইসরোর ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’টি লম্বায় মাত্র ৩৪ মিটার। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ ছিল এই ক্ষুদ্র স্যাটেলাইটটিতে। ইসরো সূত্রে আরো জানা গেছে, আজাদিস্যাট নামের একটি আলাদা স্যাটেলাইটও পাঠানো হয়েছিল একই যানে। শুধু প্রযুক্তি নয়, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে মহাকাশে ভারতের তেরঙ্গা ছড়িয়ে দেওয়ার কথা ছিল এই স্যাটেলাইটটির। স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের উদ্দেশ্য ছিল স্যাটেলাইট ইওএস-০২ ও আজাদিস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা, যেখান থেকে ইসরোকে প্রতিনিয়ত ছবি পাঠাতে পারত এই স্যাটেলাইট।

রকেট উৎক্ষেপণের পর দেখা দেওয়া বিপত্তি সম্পর্কে ইসরো জানায়, উৎক্ষেপণের সব পর্যায় আশা অনুযায়ীই পূরণ হয়, কিন্তু তারপরই ঘটে বিপত্তি। উৎক্ষেপণের পর প্রাথমিক পর্যায়ে কিছু ‌‌’ডাটা লস’ লক্ষ্য করা যায়। অর্থাৎ কিছু তথ্য আসা বন্ধ হয়ে যায় মহাকাশ থেকে। এরপর ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। চূড়ান্ত পর্বে গিয়ে কোনো তথ্যই আর পাওয়া যায়নি। আর তাতেই ইসরোর গবেষকরা নিশ্চিত হন, এই স্যাটেলাইট ভুল কক্ষপথে প্রবেশ করে ফেলেছে এবং নিজের কার্যকারিতা হারিয়েছে।

চূড়ান্ত বিবৃতি দেওয়ার আগে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, একেবারে অন্তিম পর্যায়ে কিছু তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা সব দিক খতিয়ে দেখছি। তথ্য বিশ্লেষণ করছি। শিগগিরই কৃত্রিম উপগ্রহটির অবস্থান এবং এর বিষয়ে আরো কিছু তথ্য জানতে পারব। সূত্র : এই সময়

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit