মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

চকরিয়ায় স্কুল ভবন নির্মাণের ফাইলিংয়ের সিঁড়ি ছিটকে নিচে চাপা পড়ে দুইজন নিহত

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের ফাইলিংয়ে ব্যবহৃত রিক মেশিনের সিঁড়ি ছিটকে নিচে চাপা পড়ে দুইজন স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ারবপরে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপরজনকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কিসমত আলী পাড়ার মৃত সিদ্দিক আহমদের পুত্র আবদু শুক্কুর (৫৫) ও মৃত কালা মিয়ার পুত্র সোলতান আহমদ (৪৫)। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ফাইলিংয়ের রিক মেশিনের সিঁড়ি ছিটকে পড়ে স্থানীয় দুই ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit