বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

আওয়ামীলীগ তেলের সঙ্কট তৈরি করে মধ্যরাতে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করেছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক,  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া বলেছেন, আওয়ামীলীগ দেশে তেলের সঙ্কট তৈরি করে মধ্যরাতে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করেছে। তেলের সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন হবেনা। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে সকল কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দেশে খাদ্য সঙ্কট দেখা যাবে। 
এমন অবস্থায় দেশে শ্রীলঙ্কার পরিনতি দেখা দিয়েছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন, শ্রীলঙ্কার মানুষ সেদেশের মন্ত্রী ও সরকারকে নদীতে ফেলেছে, এদেশের মানুষও অল্প দিনের মধ্যে সরকারকে বঙ্গোপসাগরে ফেলবে। শনিবার (৬ আগষ্ট ২০২২) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী, সাধারন সম্পাদক এমএন আফছার ও যুগ্ম-সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহজালাল কাজল, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, বেলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুস সালাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. বাহাদুর খান-কে সভাপতি, মো. নজরুল ইসলাম চৌধুরী-কে সিনিয়র সহ-সভাপতি, মো. বদিউল আলম-কে সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম আযাদ-কে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করেন কাউন্সিলরে প্রধান নির্বাচন কমিশনার  খাগড়াছড়ি জেলা বিএনপির  সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক,  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া। 

কাউন্সিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, অর্থ সম্পাদক মো. মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা যুবদলের সাধারন সম্পাদক  মো: ইব্রাহিম খলিল ,   জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit