রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

‘নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে রুশ বাহিনী’

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেটে জানায়, রুশ বাহিনীর এখন দিনিপার নদীর তীরে জাপোরিঝিয়া থেকে খেরসন পর্যন্ত প্রায় ৩৫০ কিলোমিটার এলাকায় সম্মুখযুদ্ধ শুরু করছে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, পাল্টা আক্রমণ বা সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য রাশিয়ান বাহিনী প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেনের দক্ষিণে জড়ো হচ্ছে। সামরিক ট্রাকের বিশাল বহর, ট্যাংক, গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র নিয়ে ইউক্রেনের দোনবাস থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে রুশ বাহিনী।

 ৮০০ থেকে এক হাজার সৈন্য নিয়ে গঠিত ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপ (বিটিজি) ক্রিমিয়াতে মোতায়েন করা হয়েছে। প্রায় নিশ্চিতভাবে খেরসন অঞ্চলে রাশিয়ান সৈন্যদের সাহায্য করার জন্য এই গ্রুপকে ব্যবহার করা হবে বলে ওই আপডেটে বলা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী ব্রিজ, গোলাবারুদ ডিপো,  দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ গুড়িয়ে দেওয়ার দিকে নজর দিচ্ছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই আটডেটে বলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit