শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দুর্গাপুরে এতিমদের নিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি মাদরাসা‘র এতিম শিক্ষার্থীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ জন্মবার্ষিকী পালিত হয়।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি’র আয়োজনে তার বাসভবন চত্ত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ। এ সময় অন্যদের মধ্যে, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাজন শেখ, মো. শাহীন মিয়া, মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া পুর্ব আলোচনায় বক্তারা বলেন, শেখ কামাল শুধু একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও তরুণ রাজনীতিবিদই ছিলেন না, তিনি একজন অপাদম—ক ক্রীড়াপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠকও ছিলেন। ছাত্রলীগের একজন সক্রিয়, আদর্শবাদী একনিষ্ঠ কর্মী হিসেবে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা, ১১ দফা আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে শহিদ শেখ কামাল সক্রিয়ভাবে অংশ নিয়ে আশেপাশের সবাইকে উদ্দীপ্ত করেছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শেখ কামাল এর জীবন থেকে শিক্ষা নেয়ার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit