শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শ্রীলঙ্কার বন্দরের কাছে চীনের যুদ্ধজাহাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তের হামবানতোতা বন্দরের কাছে পৌঁছে গেছে চীনের জাহাজ ইউয়ান ওয়ান ৫। ১১ থেকে ১৭ আগস্টের মধ্যে জাহাজটি বন্দরে পৌঁছে যাবে।

এই জাহাজটি ব্যালেস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে। জাহাজে প্রচুর অ্যান্টেনা লাগানো। স্যাটেলাইট সিগন্যালও ধরতে পারে অ্যান্টেনা। জাহাজে ৪০০ জন কর্মী আছেন।

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ার পাশাপাশি শ্রীলঙ্কায় জাহাজ পাঠানোর ঘটনা ঘটলো। যদি এই জাহাজটি শ্রীলঙ্কার বন্দরে থাকে, তাহলে তারা ভারতের মিসাইল পরীক্ষার উপরেও নজর রাখতে পারবে। ভারত মিসাইল পরীক্ষা করলে তার বিস্তারিত তথ্য চীন পেয়ে যাবে।

চীনের এই জাহাজ নিয়ে ভারত উদ্বিগ্ন। জাহাজটি চীনের ন্যাশনাল প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে এবং তাতে প্রচুর সামরিক যন্ত্রপাতি লাগানো।

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র নালিন হেরাথ জানিয়েছেন, ভারতের উদ্বেগের বিষয়টি তারা জানেন। কিন্তু এটি ‘রুটিন মহড়া’। হেরাথ বলেছেন, ভারত, চীন, রাশিয়া, জাপানের মতো দেশের জাহাজ পানিসীমায় ঢোকার অনুমতি চাইলে, তা সাথে সাথে দেয়া হয়।

২০১৪ সালে চীনের সাবমেরিন হামবানতোতা এসেছিল। ভারত তীব্র প্রতিবাদ জানানোর পর আর এরকম ঘটনা ঘটেনি। এবারো শ্রীলঙ্কা বলছে, শুধু পর্যবেক্ষণের কাজেই চীন এই জাহাজ ব্যবহার করবে।

ঘটনা হলো, হামবানতোতা বন্দর ৯৯ বছরের লিজে চীনের এক কোম্পানির হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছ থেকেও ঋণ হিসেবে প্রচুর অর্থ বকেয়া রয়েছে চীনের।

সূত্র : ডয়চে ভেলে

কিউএনবি/বিপুল/০৫.০৮.২০২২/ রাত ৯.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit