শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

ব্রাহ্মণবাড়িয়ায় কারেন্ট জাল বিক্রি করায় দোকান সিলগালা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে একটি দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান মালিক, তার ছেলে ও কর্মচারিকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার জগৎ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স মোল্লা স্টোরে অবৈধ কারেন্ট জাল বিক্রির খবরে ক্রেতা হিসেবে নিজেদের লোক পাঠানো হয়। বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় ওই দোকান থেকে। পরে দোকানের মালিক মো. হারুণ-অর রশিদকে ১০ হাজার, তার ছেলে সাইফুল ইসলামকে ১০ হাজার ও দোকান কর্মচারি মো. শাহজাহানকে ১০ টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেসার্স মোল্লা স্টোর সিলগালা করা হয়। এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শামীম উদ্দিনসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেণন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit