রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ জুলাই উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি)গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি প্রমুখ ।

উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, চুরি-ডাকাতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার লাকি, চৌগাছা পল্লিবিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, চৌগাছা সরকারী শাহাদাত মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit